1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল।

কালীগঞ্জে চাঞ্চলকর ইজিবাইক চালক হত্যার ৬ আসামী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার পঠিত

মো:মুক্তাদির হোসেন,গাজীপুর,

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

গাজীপুরের কালীগঞ্জে (পূর্বাচল উপ-শহরের ২৬ নাম্বার সেক্টর) এলাকা থেকে চাঞ্চল্যকর ইজিবাইক চালক সাইফুল ইসলাম (২৬) কে গলা কাটে হত্যা করে মোবাইলসহ ইজিবাইক ছিনতাই করে নেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় র‌্যাব-১ এর বিশেষ অভিযান চালিয়ে ২৩ অক্টোবার দিবাগত রাতে রাজধানীর উত্তরখান ও গাজীপুর পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত গাজীপুর জেলার আজহার উদ্দিনের ছেলে আজিজুল (১৮), ঢাকা জেলার সিরাজুল ইসলামের ছেলে ইমন খান (১৯), ছাত্তার হোসেনের ছেলে মেহেদী হাসান হৃদয় ওরফে মাসুম (১৮), জয়নাল আবেদীনের ছেলে বিজয় আহমেদ (১৯), আফিলউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৩০), সমর আলীর ছেলে আরজু মিয়া (৩৩) আটক করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি ছুরি ও ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন।

নিহত ইজিবাইক চালকের বাড়ি নেত্রকোনা জেলার শ্রীবদী উপজেলার নয়ালী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬)।

 

উল্লেখ্য গত ১৫ অক্টোবর ২০২১ ইং তারিখ দিবাগত রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রীজ থেকে অনুমান ১০০ গজ দক্ষিণে ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং লিঃমি সংলগ্ন ফাঁকা রাস্তার।

 

নিহত সাইফুল ইসলামকে অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তার গলা ও পেটে জখম করে ভিকটিমের ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

এ বিষয়ে নিহত সাইফুল এর বড় ভাই মোঃ শাহ আলম বাদী হয়ে ১৬ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর-০৫। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

 

এ বিষয়ে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বিকার করেন। তিনি আরও বলেন ছিনতাইকারী মূল হোতা আলাউদ্দিনের ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ ছিনতাই কারী চক্র রয়েছে। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিক্সা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT