1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ৫৮ জনে।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে মোট ১৪ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৪০২ জন।

এর আগে রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫ ও সোমবার ২৪৬ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৮৩ জন। এছাড়া চট্টগ্রামে ৭১, রাজশাহীতে ১০, খুলনায় ২৫, বরিশালে ৬, সিলেটে ১৮, রংপুরে ১৯ এবং ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং ১১৭ জন নারী। এদের মধ্যে ১১ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী ৭ হাজার ৬৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩, ৮১ থেকে ৯০ বছরের ১৭, ৭১ থেকে ৮০ বছরের ৩৫, ৬১ থেকে ৭০ বছরের ৮৪, ৫১ থেকে ৬০ বছরের ৫৫, ৪১ থেকে ৫০ বছরের ১৬, ৩১ থেকে ৪০ বছরের ২০, ২১ থেকে ৩০ বছরের ১৩, ১১ থেকে ২০ বছরের দুই জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT