1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল।

কয়রায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ

খুলনার কয়রা উপজেলায় ইয়াবাসহ এক পু‌লিশ কন‌স্টেবলকে আটক করেছে র‌্যাব। আটক পুলিশ কনস্টেবল মোঃ আল মামুন সরদার (২৫) কয়রা থানায় কর্মরত ছিলেন।

২৮ জুলাই বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া জামে মসজিদের পাশ থেকে তাকে আটক ক‌রা হয়। আটক আল মামুন সরদার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোহাম্মদ জিয়াউল হক আমাদী দশবাড়িয়া এলাকায় অভিযাণ পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মামুন। পরে তার কাছ থেকে ৭শ ১৫টি ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে কয়রা থানায় মামলা হয়েছে।

কয়রা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপা‌রে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি আল মামুনকে ৫ দিনের রিমাণ্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হলে আদালত একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT