1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত।

আমার বোন সরকারে থাকলে আমি নির্বাচন করতে পারবনাঃ কাদের সিদ্দিকী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৮৮ বার পঠিত

জসিম মাহমুদঃ
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার বোন সরকার থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেয়া হবে না। এ জন্য আমি খুশি। প্রতিদ্বন্দ্বী সর্বোচ্চ চেষ্টা করবে বলে এটাই আমি আশা করছি। আমার নির্বাচনে দাঁড়ানোটা বড় কথা নয়। আমি চাই নির্বাচনটা ভালো হোক। আমার সংগ্রাম হচ্ছে ভোটার যেন ভোট দিতে পারে। দেশে যেন গণতন্ত্র অব্যাহত থাকে, দেশে যেন সুশাসন থাকে, এখন যে কুশাসন চলছে এই শাসন ভালো না।

গত কাল রোববার দুপুরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হলে জেলা রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বের হয় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, যদি আমার দেশপ্রেম সত্য হয়, আমি সারাজীবন আল্লাহ ও রাসুলের ওপর যে বিশ্বাস করে এসেছি, সে বিশ্বাস যদি বিন্দু মাত্র সত্য হয়, তা হলে ১৯ থেকে ২০টির বেশি সিট পাবে না বর্তমান সরকার।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তিনি বলেন, আমি ইলেকশন কমিশনে আপিল করব। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন ইলেকশন কমিশন কখনও কোর্টে বাদি হবেন না। আমি এটিই দেখার জন্যই ইলেকশন কমিশনে যাব।

তিনি আরও বলেন, আমি যাচাই-বাছাই দীর্ঘ সময় দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় রির্টানিং অফিসার হিসেবে তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, সরকারের পা চাটা হবে না।

এ সময় কাদের সিদ্দিকীর সাথে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT