1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী।

শেরপুরের শ্রীবরদীতে কলেজ ছাত্রের আত্নহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২১৪ বার পঠিত

এস.এম.আরফান আলী:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গায় শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবির আজাদ(১৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ই আগষ্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়া পাড়া গ্রামে নিজ বসত ঘর থেকে আবির আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

মৃত আবির ওই গ্রামের আলমগীর আজাদের ছেলে।জানা যায়, তাদের ৩ মেয়ে ১ছেলে। আবির একমাত্র ছেলে হওয়ায় খুব আদরের ছিলো।

 

পরিবার সূত্রে জানা যায়,কিছুদিন ধরে সে শুধু মোবাইল নিয়েই থাকতো এবং পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করতো।তারা আরও জানান,আবির কিছুদিন যাবত মোবাইল ফোনে এক মেয়ের সাথে প্রেম করতো। কিন্তু কার সাথে করতো তা তারা জানেননা। পরে জানা যায়, সিলেটের কোনো এক মেয়ের সাথে ফেসবুকে কথা হতো। সম্প্রতি সে এই নিয়ে পরিবারের সদস্যদের সাথে অশালীন কথাবার্তা বলতো। ৬ই আগষ্ট দুপুরে বাড়িতে সে একাই ছিল। এ সময়ে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি বেধে ঘরের ধর্নার সাথে ঝুলে আত্মহত্যা করে।

 

 

দীর্ঘক্ষন ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যার সময় জানালা দিয়ে উকি মেরে দেখা যায় সে ধর্নার সাথে ঝুলে আছে। পরে সেখান থেকে আবিরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় আবিবের বন্ধুবান্ধবসহ, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এব্যাপারে আবিরের বাবা জানান, আবিরের মৃত্যুর ব্যাপারে কারোর প্রতি কোন অভিযোগ নাই। তাই তারা মরদেহ বিনা ময়না তদন্তেই দাফন করতে চায়।

 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মা বাবা বিনা ময়না তদন্তে লাশ দাফন করার আবেদন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT