1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

যোগাযোগের অসুবিধায় উপকারে আসছে না কমিউনিটি ক্লিনিক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার পঠিত

চার পাশে পানি, মাঝখানে দাড়িয়ে কয়েকটি পিলারের উপর দাঁড়িয়ে আছে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার মাধবপাশা কমিউনিটি ক্লিনিকের। সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্লিনিকটির উপকার ভোগ করতে পারছে না স্থানীয়রা।

সরেজমনে দেখা গেছে- মাধবপাশা কমিউনিটি ক্লিনিকে দুরত্ব গ্রাম থেকে প্রায় ৫০ মিটার। ক্লিনিকের সিড়ি পর্যন্ত পানি। যাথায়তের কোন ব্যবস্থা নেই। এজন্য স্থানীয়রা ক্লিনিকটিতে যেতে পারেন না।

মাধবপাশা গ্রামের কুশনাহার বেগম ও আফিয়া বেগম বলেন, শুকনো মৌসুমে ক্লিনিকে গিয়ে সরকারের ত্রিশ প্রকার ওষুধ পাওয়া যায়। কিন্তু প্রতিবারই বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্লিনিকটিতে যাওয়া প্রায় অসম্ভব।

স্থানীয় কয়েকজন জানায়, করোনা মহামারি চলছে। সম্প্রতি গ্রামে শর্দি-জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু যোগাযোগের কারনে ক্লিডিনকে যাওয়া যাচ্ছেনা। সামান্য অসুখ হলেই প্রায় ৬ কিলোমাইল দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় এলাকাবাসিকে। এজন্য তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের হস্থক্ষেপ কামনা করছেন।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাখিনা আক্তার বলেন, ২০১৯ ইং সনের ১১ মার্চ ক্লিনিকটি উদ্ভোধন করা হয়। দুই নবছর ধরে যোগাযোগ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে গ্রামবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মাধবপাশা কমিউনিটি ক্লিনিকটি উদ্ভোধনের পর ক্লিনিক সংযোগ রাস্তা না থাকার কারনে দু’বার বন্যার প্রায় তিন থেকে চার মাস চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় হাওরবাসী। বর্তমানে তিনি তার বাড়িতে প্রতিদিন চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তবে এসময় তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা দিচ্ছেন বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন বলেন, ক্লিনিকের সঙ্গে গ্রামের একটি সংযোগ সড়কের কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় কিছু লোকের বাধার কারনে তা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT