1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক। কয়রায় ৪শতাধিক অসহায় পরিবারের  মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ। কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ। কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ।

শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট কপি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮৯২ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট কপি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আইডি কার্ডের এ সফট কপি সংগ্রহ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর নিয়মিত শিক্ষার্থীরা। এক্ষেত্রে ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।

সোমবার (২ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণীর নিয়মিত সকল শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-এ স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে ID CARD এর সফট কপি সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, আমাদের বেশ কিছু শিক্ষার্থীদ এন আইডি কার্ড নেই। তবে এন আইডির আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন করে করার আবেদন করেছে। তাই এখন শিক্ষার্থীরা এন আইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে পারবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এন আইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার পাবে।এ বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে।নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এই নির্দেশনা দেওয়া আছে।

উল্লেখ্য, এর পূর্বে গত ১৩ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এন আইডি নেই তাদেরকে http://services.nidw.gov.bd/new_voter ওয়েব লিংকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে বিশ্ববিদ্যালয়ের আইডি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ এন আইডির আবেদন পত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিয়ে এন আইডি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT