1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। খুলনার পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার। কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে বিশ্ব সংগীত দিবস উদযাপন। কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার। খুলনায় ৭১টিভি অফিসে চুরি। খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে গাঁজাসহ ০১(এক) জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ। ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক ।

তিন দিন পর খুলেছে ব্যাংক, লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১০৬১ বার পঠিত

টানা তিন দিন বন্ধ থাকার পরে আজ সোমবার খুলেছে ব্যাংক। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তার সঙ্গে সাপ্তাহিক ছুটির শুক্রবার ও শনিবার যোগ করে ব্যাংকে লেনদেন বন্ধ ছিল একটানা তিন দিন।

২৮ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT