1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান। কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা ।

আলেশা কার্ড’ সার্ভিসের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬৯০ বার পঠিত

দেশের মানুষের পাশে থাকতে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেড। এর অংশ হিসেবে এসে গেছে ‘আলেশা কার্ড’। এ কার্ডের মাধ্যমে ‘প্রিভিলেজ’ অর্থাৎ বিশেষ সুবিধার সংজ্ঞাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আলেশা কার্ড। আলেশা হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে, তাদের বিজনেস পার্টনারদের সঙ্গে কার্ড হোল্ডারদের এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড।

বাংলাদেশের জন্মের ৫০ বছর পূর্তির বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এলো আলেশা কার্ড। উন্নয়নশীল দেশ হয়ে ওঠা আর উন্নত দেশ হতে এগিয়ে চলার এ ক্ষণে দেশের মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে আলেশা হোল্ডিংস এ কার্ড আনার উদ্যোগ নেয় মুজিব বর্ষে। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে, দেশকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখে চলেছে, সেই জনগণের জীবনকে সহজ করবে এ কার্ড। দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাগণ ফ্রিতে আলেশা কার্ডটি গ্রহণ করতে পারবেন। পয়ষট্টি বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কার্ডটি কিনতে পারবেন।

‘আলেশা কার্ড’ একটি প্রিভিলেজ কার্ড। দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে ৩ হাজারেরও বেশি সাপ্লায়ারের কাছ থেকে তারা সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এ কার্ড হোল্ডারগণ আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন ১০ শতাংশ ডিসকাউন্টে। শুধু তাই নয়, অল্প কিছুদিন পরেই চালু হতে যাচ্ছে আলেশা হোল্ডিংসের নতুন সেবা ‘আলেশা রাইড’। এ কার্ড ব্যবহার করে আলেশা রাইডের প্রতি রাইডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

আলেশা কার্ড ব্যবহার করে আলেশা হোল্ডিংসের আসন্ন আরেকটি উদ্যোগ ‘আলেশা ফার্মেসি’ থেকে ৫ শতাংশ ডিসকাউন্টে ওষুধও কেনা যাবে। এ কার্ড হোল্ডারগণ শর্তসাপেক্ষে আরও পাবেন আন্তর্জাতিক মানের অ্যাম্বুলেন্স সেবা, যেখানে থাকবে হাসপাতালে আসার আগ পর্যন্ত আইপি ক্যামেরার মাধ্যমে সরাসরি ডাক্তারের পর্যবেক্ষণের সুবিধা।

মেয়াদ থাকাকালে আলেশা কার্ডের কোনো হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা প্রদান করা হবে। আলেশা কার্ড এখানেই থেমে নেই। আগস্ট ২০২১এ অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট হোম সিরিজের গর্বিত টাইটেল স্পন্সর হয়েছে আলেশা কার্ড।

উদ্বোধনের সাথে সাথেই দেশের মানুষের মাঝে সাড়া ফেলেছে আলেশা কার্ড। অনেকেই কার্ডটি সংগ্রহ করার জন্য খোঁজখবর নিচ্ছেন। এককালীন ৭৯৮০ টাকা দিয়ে যে কেউ আলেশা কার্ড সাবস্ক্রাইব করতে পারবেন। প্রতিবছর ৯৮০ টাকা দিয়ে কার্ডটি নবায়ন করা যাবে। আলেশা হোল্ডিংস লিমিটেড আশা প্রকাশ করেছে, প্রতিষ্ঠানটির অন্যান্য উদ্যোগ যেভাবে জনমনে সফলতার সঙ্গে জায়গা করে নিতে পেরেছে, আলেশা কার্ডও তার গ্রাহকদের মনমতো সেবা দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গ্রাহকদের মনে জায়গা করে নেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT