1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু।

শালিখায় আলামিন প্লাইউড ইন্ডা: লি: এ ভয়াবহ অগ্নিকাণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের আলামিন প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটে। এতে করে ডোর উৎপাদন ইউনিটের থার্নিক অয়েলের ৩৫ টি ড্রাম, ডোর উৎপাদনের কাজে ব্যবহৃত ১০ টি মেশিন, ৫০ টি মটর, এছাড়াও ডোর উৎপাদনের জন্য সংরক্ষিত বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ইন্ডাস্ট্রিয়াসের ডোর উৎপাদন কর্মকর্তা মাসুদ রানা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৯৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন আলামিন প্লাইউড ইন্ডা: লি এর প্রশাসনিক কর্মকর্তা আহসান উল্লাহ। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান জামান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে পরে ডোর ইউনিটে ছড়িয়ে পড়ে। তবে ক্ষতির পরিমাণ কত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহামুব বলেন, ঘটনাটি শোনামাত্রই তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া তিনি আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

মোঃ সাইফুল ইসলাম

শালিখা মাগুরা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT