1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

অর্থ ও জমি আত্মসাতসহ হত্যার হুমকি! নড়াগাতীতে মেয়ে-জামাইসহ পাঁচ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫০ বার পঠিত

কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার মুলশ্রী গ্রামের হেকমত সিকদার (৭৮) নামে এক বয়োবৃদ্ধ জমি জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে নিজে বাদী হয়ে ঢাকার বিজ্ঞ সি.এম.এম আদালতে আপন মেয়ে-জামাতা ও তিন নাতী-নাতনীসহ পাঁচ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৫৩/২২১/২০২১ এবং দঃ বিধি ৪৬৭/৪৬৮/৪৭১/ ৪০৬/ ৪২০/ ৩২৩/৫০৬ ধারা মোতাবেক ২৩ জুন ২০২১ মামলাটি দায়ের করেন। হেকমত সিকদার পহরডাঙ্গা ইউনিয়ের মূলশ্রী গ্রামের জয়নাল সিকদারের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, আসামীরা বর্তমানে ঢাকা জেলার গেন্ডারিয়া থানার নারিন্দায় ১৯/৪-এ ঠিকানায় বসবাস করে। আসামী সিরাজ মৃত তাহের মিয়ার ছেলে ও হেকমত সিকদারের জামাতা মোঃ সিরাজ (৫৫),মেয়ে রাশিদা বেগম,নাতনি শিম্পা আকতার (৩৫), সিরাজের দুই পুত্র মেহেদী (২৮) ও লাদেন (২১) সকলের স্থায়ী ঠিকানা নড়াগাতী থানার মুলশ্রী গ্রাম বলে বিবরণে জানা যায়।তার জামাতা মোঃ সিরাজ দীর্ঘ ১২ বছর যাবৎ দুবাই প্রবাসী হিসেবে আসা যাওয়া করে থাকে। সিরাজ দুবাইয়ের আসান বলদিয়ায় সিকিউরিটি গার্ডের চাকুরী করে। এদিকে বাদী হেকমত সিকদারের ছেলে রাজু সিকদারও দুবাই প্রবাসী। সুসম্পর্ক থাকাকালে সিরাজ দুবাইতে সরকারি চাকুরী দেওয়ার নাম করে রাজুর কাছ থেকে ২ লক্ষ টাকা নেয়। বাদীর কন্যা রাশিদা দম্পতি তার ছেলে রাজুকে বিদেশে ভালো বেতনে চাকরির দেবার নামে ৬ লক্ষ টাকা নেয়।পরে রাজুকে ভ্রমন ভিসায় দুবাই নেয়।এছাড়া ও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন দেখিয়ে বাদীর কাছ থেকে সর্বমোট ১০ লক্ষ ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া অতি গোপনে বাদীর অজান্তে তার স্বাক্ষর জালিয়াতি করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী তারিখে বাদীর রেকর্ডিও সম্পত্তি সাড়ে ১১ শতক জমি হেবা দলিল করে নেয়। অবশেষে ২০২১ সালের ৭ জুন বাদী গোপন সংবাদের ভিত্তিতে তার মেয়ে- জামাইয়ের জালিয়াতি জানতে পেরে তাদের বর্তমান ঠিকানায় গেলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দেয়। যার অডিও রেকর্ড বাদী সংগ্রহে রেখেছেন বলে মামলার বিবরণে উল্লেখ করেছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাধে সিরাজ স্থানীয়সহ অনেক লোককে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সিরাজ মানব পাচারের সাথেও যুক্ত আছে এবং অভিযুক্ত অন্য আসামীরা তার ওই সকল কুকমের্র সহযোগী হিসাবে কাজ করে বলে মামলা সূত্রে জানা যায়। এ বিষয়ে বাদী হেকমত সিকদার বিজ্ঞ আদালতে প্রদত্ত অভিযোগ আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন।

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল)প্রতিনিধি।
০১৭১৬৭৯৭৮৫৯ ০২/০৮/২০২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT