1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

লারমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলা,আহত ৪

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪২৭ বার পঠিত

সাধন রায় লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আবাসন এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুপারী চুরির বিচার মন মত না হওয়ায় বিচারকদের সামনেই মাদক ব্যবাসায়ীদের হামলায় ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জুলাই) উপজেলার সারপুকুর ইউনিয়নে মিলন বাজার আবাসন এলাকায় এ হামলা চালায়।

আহতরা হলেন,ওমর আলীর মেয়ে মমতাজ বেগম, জামাই আনারুল হক, ছেলে বেলাল হোসেন ও আরেক মেয়ে বিলকিস খাতুন।

এ ব্যাপারে আনারুল হক বাদী হয়ে ৭ জনকে আসামি করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও এলাকাবাসী জানান, আদিতমারী উপজেলার মিলন বাজার আবাসন এলাকার মৃত মাগরিবের ছেলে আমির হোসেন খুট্টু(৩৫) দীর্ঘদিন ধরে গালামাল ব্যবসার আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে আসছেন। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আবাসন এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। মাদক সেবীরা নবনির্মিত আবাসনের ঘর গুলো মাদক সেবনের আখড়ায় পরিনত করেছেন।

কিছু দিন আগে মাদক সেবীরা টাকার অভাবে আমির হোসেন খুট্টুর নেতৃত্বে আবাসন এলাকার বেলালের সুপাড়ি চুরি করে। সেই জন্য ২৮ জুলাই স্থানীয় কয়েকজনের উদ্যোগে বেলাল হোসেন ও আমির হোসেন খুট্টুর বিবাদ মিটানোর জন্য একটি শালীস বৈঠক বসে। শালিসে মাদক ব্যবসায়ীর মনমত বিচার না হওয়ায় বিচারকদের সামনেই আমির হোসেন খুট্টুর লোকজন বেলালের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় বেলালের মেয়ে, মেয়ে জামাই, ছেলে ও ছোট মেয়েসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে আহত ৪ জন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মুঠো ফোনে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT