1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ধামইরহাটে রাস্তা নির্মাণে বাঁধা দেয়ায় একই পরিবারের ৭ জন জখম, আটক-৪   ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৭ জন জখম হয়েছে। জখমীরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে তৎক্ষনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

 

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চকরহমত গ্রামের আ. গণির ছেলে নজরুল ইসলামের বাড়ীর প্রাচীর সংলগ্ন জায়গা দিয়ে শনিবার ৩০ জুলাই ভোর রাতে জোর করে রাস্তা নির্মাণের চেষ্টা করে প্রতিপক্ষরা। বাদী নজরুল ইসলাম জনগনের সুবির্ধাথে পার্শ্ববর্তী নিজস্ব জমি দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব দেন। এতে প্রতিপক্ষ ওয়াহেদ, শহিদুল সামাদ গংগের ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনী লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এ সময় নজরুলকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষায় এগিয়ে আসলে নজরুলের ভাই মতিবুল, গোলাম মোস্তফা, স্ত্রী শাহনাজ, মেয়ে তানজিলা, ভাতিজা এনামুল ও মাসুম বিল্লাহকে ওই বাহীনির লোকজন মারপিটে গুরুতর জখম করে। জখমীরা গুরুত্বর হলেও বাদী নজরুলের ভাই মতিবুল ইসলাম আশংকাজনক অবস্থায় অন্যান্য জখমীদের সাথে হাসপাতালে ভর্তি রয়েছে। মারপিটের সময় ৬ আনা ওজনের স্বণাংলকারও ছিনিয়ে নেয় বিবাদী আজাদ হোসেন।

এ বিষয়ে মোবাইলফোনে মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত ওয়াহেদ জানান, নির্মানাধীন রাস্তার উপর বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়।

তবে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানান, রাস্তাটি ব্রিটিশ আমলের। জমি বিক্রেতা ২ শতাং রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছেন। কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এই বিবাদ সৃষ্টির মুল কারণ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, ঘটনার সত্যতা জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড পুর্বক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

সন্তোষ কুমার সাহা ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি মোবা-০১৭১৩৭০২৮২৬ তাং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT