1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বন্যার পানিতে এবং বিদ্যুতের ছেড়া তারে পৃথকভাবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার (৩০ জুলাই) সকালে বন্যার পানিতে ডুবে মনিরা (০৪) নামে এক শিশুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মনিরা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জসীম আকনের মেয়ে ও মাহাবুর গ্রামের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে, গত তিন দিনের ভারি বৃষ্টি এবং লঘুচাপের প্রভাবে মাঠ-ঘাট ও বাড়ির আঙ্গিনা পানিতে তলিয়ে শুক্রবার সকালে শিশু মনিরা সকলের অগচরে বাড়ির আঙ্গিনার পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে বৃহষ্পতিবার সন্ধায় বাড়ির পেছনে মাঠে মাহবুব মাছ ধরতে যায় এসময় মাটিতে পরে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মাহবুব বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। এ সকল ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক ডিজিএম নিত্যা নন্দ কুন্ডু জানান, ঝড়ের সময় আমাদের লোকজন প্রত্যন্ত এলাকায় কাজ করছিল। ওই স্থানে তার ছেড়ার অভিযোগ আমাদের কেউ না দেয়ায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনাটি ঘটেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT