1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২। শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত। কয়রায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন ।

জাফলংয়ে অবৈধভাবে বালু  উত্তোলন  করায় বালুবাহী নৌযান আটক। ১ লক্ষ ৫০ হাজার জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৭৩ বার পঠিত

বোরহান উদ্দিন গোয়াইনঘাট (সিলেট)ঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুবাহী ১২ টি নৌযান আটক করে মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নতৃত্বে অভিযান পরিচালনা কালে জাফলং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয় এবং তিনটি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার তরিকুল ইসলাম, থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয় এবং তিনটি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT