1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ফেনী সদর হাসপাতালে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২৬ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী সদর প্রতিনিধিঃ

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিপূর্ণভাবে চালু হতে যাচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। মঙ্গলবার (২৭ জুলাই) এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।সফল হলে বুধবার থেকে হাসপাতালের অক্সিজেন সরবরাহ চালু করা হবে। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা। তিনি আরো জানান, হাসপাতালে লিকুইড অক্সিজেন ভর্তি ট্যাংকার এসেছে। রিফিল শেষে পরীক্ষামূলক চালু করা হবে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হলে হাসপাতালে ভেন্টিলেটর ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করে সংকটাপন্ন করোনা রোগীদের শতভাগ অক্সিজেন সেবা দেওয়া যাবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, এটি কার্যকর হলে ২৫০ শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত হবে। যেকোনো রোগী অক্সিজেন সেবা পাবেন। এর ফলে সিসিইউ সেবা দিতে সহজ হবে। এখন অর্ধেক সিলিন্ডার রিফিলের জন্য পাঠানো হয়ে থাকে। তা এলে অন্যগুলো রিফিল করতে পাঠানো হয়। অর্থাৎ ছোট বড় ৪শ সিলিন্ডারের অর্ধেক রোগীর সেবায় নিয়মিত হাতের কাছে থাকছে। করোনায় সংকটাপন্ন রোগীর জন্য দুটি ভেন্টিলেটর থাকলেও লিকুইড অক্সিজেন ট্যাংক না হওয়ায় সেবা এখনও শুরু হয়নি। একই কারণে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থাকা সত্ত্বেও রোগীকে সেবা দেওয়া যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT