1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বিরামপুরে মটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে সরকারি খাদ্যদ্রব‍্য প্রদান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৮ জুলাই) মটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যদ্রব‍্য বিতরণ করা হয়েছে।

চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে সাময়িক কর্মহীন ২৭০টি মটর শ্রমিক ও ৯২টি কুলি পরিবারের মাঝে সরকারি এ খাদ্যদ্রব‍্য প্রদান করা হয়।

বিতরণকৃত খাদ‍্যের প্রতিটি প‍্যাকেটে ১০কেজি চাল, ১কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি চিনি, ১কেজি লবণ ও ১প‍্যাকেট সেমাই দেওয়া হয়।

বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু এবং পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, কার্যকরি সদস্য আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল সহ উপজেলার মটর শ্রমিক ও কুলিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT