1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শাজাহানপুরে বার বার আত্মহত্যা চেষ্টাকারী যুবকের মৃত্যু!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে কলেজ পড়ুয়া ফয়সাল হাসান লিটন (২৫) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত লিটন উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার বাবা একজন কৃষক।

গত মঙ্গলবার রাত ১০টায় দুটি গ্যাস ট্যাবলেট নিয়ে একটি খেয়ে রক্ত বমি শুরু করে। পরে তার স্বজনেরা শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় তার মৃত্যু হয়। নিহত লিটন সরকারি শাহ সুলতান কলেজে স্নাতকে অধ্যায়নরত ছিল।

স্থানীয়রা জানান, লিটন খুব জেদি ছিল। এর আগেও সে গত দুমাস পূর্বে আত্মহত্যার জন্য বিষ পান করেছিল। সে যাত্রায় লিটন সুচিকিৎসায় প্রাণে বেঁচে যায়। তার আগে আরও এক বার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যায়। কিন্তু এবার প্রাণঘাতী গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার বাবা মা তাকে শাসন করার জন্য কিছু বললে অল্পতেই রেগে যেত। তাই সে বাবা-মা’র ওপর অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের ছোট ভাই রাসেল বলেন, বাড়িতে তেমন কোন বিষয়ে ঝগড়া বিবাদ হয়নি। হঠাৎ করে কাল রাতে সে এ ঘটনা ঘটায়। প্রতিবেশীর কারো সাথে কোন ঝগড়া বিবাদও ছিল না। কিন্তু কেন সে আত্মহত্যার পথ বেছে নিল সেটা বুঝতে পারছিনা।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লিটন শজিমেক হাসপাতালে মারা গেছে। এজন্য সদর থানার দায়িত্বে লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এঘটনায় থানায় কোন মামলা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT