1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৬৩ বার পঠিত

করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম চলছে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

ইউজিসি থেকে পাঠানো এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নীচে সব শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের (private.ugcl@gmail.com) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ইউজিসিতে পাঠাতে বলা হয়।

ওই সময় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরিভিত্তিতে তালিকা পাঠানো ও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব তদেরকে www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সফটকপি পাঠাতে হবে।

মন্ত্রণালয় শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি ছক তৈরি করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবী, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবীর জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে। কিন্তু হঠাৎ করে ভারত ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেওয়ায় সেই সময় ওই শিক্ষার্থীদের আর টিকা দেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT