1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বড়লেখায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি জেহিন সিদ্দিকী::

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় বড়লেখায় পর্যটকসহ ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

একই সময় হাকালুকি হাওর এলাকা থেকে পর্যটক বহনকারী সাতটি যানবাহন জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা অভিযানে সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন চলছে। কিন্তু অনেকেই লকডাউনের বিধিনিষেধ মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে অকারণে ঘোরাফেরা করছেন, নির্ধারিত সময়ের বাইরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন। লকডাউন বাস্তবায়নে বড়লেখা পৌর শহর, উত্তর চৌমুহনী, দাসেরবাজার, কাননগোবাজার, হাকালুকি হাওরের হাল্লা, দরগাবাজার ও পাখিয়ালা চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে হাকালুকি হাওরে ঘুরতে আসা পর্যটকসহ ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হাকালুকি হাওরের হাল্লা এলাকা থেকে পর্যটক বহনকারী ৩টি সিএনজি চালিত অটোরিকশা, একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে এগুলো তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি বিদ্যুৎ কান্তি দাস, স্থানীয় ইউপি সদস্য ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি শাহিন আহমদের জিম্মায় রাখা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বাজার ও হাকালুকি হাওর এলাকায় অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অমান্য করে হাওরে ঘুরতে আসা পর্যটকসহ ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৭টি পর্যটকবাহী যানবাহন জব্দ করা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে এ ধরণের অভিযান চলবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT