1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মাটিরাঙ্গায় কঠোর লকডাউনের ৫ম দিনে ২হাজার টাকা জরিমানাসহ আটক ৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধি

কোভিড-১৯ সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে দ্বিতীয় দফায় মঞ্চমদিনের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলছে ‌‘কঠোর লকডাউন’।

আজকের লকডাউনে মাটিরাঙ্গার চিত্র ভিন্ন। পুরো বাজারজুড়ে লোকে লোকারণ্য। প্রায় প্রত্যেকটা দোকানের সামনে রয়েছে ক্রেতাদের ভিড়। প্রশাসন আসার খবর পেলেই শাটার নামিয়ে দিচ্ছে দোকানের সামনে বসে থাকা কর্মচারী। সরে যাচ্ছে ক্রেতারা। প্রশাসনের সাথে এসব নিত্যদিনের লুকোচুরি নিয়েই চলছে মাটিরাঙ্গার লকডাউন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার ২৭ জুলাই সকাল থেকে শুরু করে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চলমান বিধিনিষেধ অমান্য করার দায়ে ৬টি মামলায় ২হাজার টাকা জরিমানা করা হয়।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে মন্তব্য করে বলেন,জনসাধারণকে বিধিনিষেধ মানাতে ও সরকারি নির্দেশনা প্রতিপালনে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও বাধ্যতামুলক স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান তিনি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT