1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

চুয়াডাঙ্গায় ৩টি আলমসাধু সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গায় ৩টি আলমসাধু সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া ৩ টি ইঞ্জিন চালিত আলমসাধু উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে ও এসআই হাসানুজ্জামান সহ সদর থানা পুলিশের একটি চৌকস দল নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি (৩৫) ও একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধির প্রমানিকের ছেলে শ্রী খোকন প্রামানিক (৩৫) এবং জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিমউদদীন (৩৫)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান এর সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় ও সদর থানার এসআই হাসানুজ্জামান কে সাথে নিয়ে সদর থানা পুলিশের একদল চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গায় ইঞ্জিন চালিত আলমাসাধুসহ অটো ইজি বাইক বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে এবং এই ঘটনার প্রেক্ষিতে খুন পর্যন্ত সংঘটিত হচ্ছে।

এ সময় তিনি আরো বলে, চোর চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে আলমসাধু চুরি করে বিভিন্ন জেলায় তাদের পরিচিত গ্যারেজ বা সদস্যের কাছে পৌঁছে দেয় এবং তারা বিভিন্ন লোকের নিকট আলমসাধু বিক্রি করে । এ চক্র চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা থেকে আলমসাধু চুরি করে বিক্রির কথা স্বীকার করেছে। অবশিষ্ট চোরাই আলমসাধু উদ্ধার ও ইঞ্জিন চালিত আলমসাধু চোরচক্রের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT