1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ঝিকরগাছায় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩১০ বার পঠিত

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা

মহামারি করোনার স্বাস্থ্যবিধি মেনে ব্যতিক্রমী আয়োজনে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার বিতরণ। সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন নেতৃবৃন্দ। ১১টার দিকে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্ব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শেখ ইমরান হোসেন, সদস্য মাহমুদ মুকুল, ফারুক হোসেন। বেলা ১২টার দিকে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে ছিন্নমূল ও পথশিশুদেও মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য হোসেন মো: ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, সেলিম হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী সহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT