1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

মাধবপুরে ১০২ বোতল ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪২২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকায় সিএনজি অটোরিক্সা তল্লাশী চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কাশিমনগর পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আ. রশিদের ছেলে রিপন মিয়া(১৯), শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি (৩৪), দ্বীন-মনিপুর ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২০) ও গাড়ি (সিএনজি) চালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া(২৮)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT