1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। ।তালা মহিলা ডিগ্রি কলেজের অভাবনীয় সাফল্য, উপজেলা সেরা হওয়ায় আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা। বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ষ্ট্যাটাসের অভিযোগে মণিরামপুরে জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত। কেশবপুরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। বিলাইছড়িতে পালবার লিং সেন্টারের বার্ষিক কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত। কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত। বিলাইছড়ি থানায় ১৯৯৫ সালের বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু।

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আলোচনা ও মতবিনিময় করেছে। সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনষ্টিক এন্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনষ্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টার, উলুখোলা মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনষ্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, নোভা ডায়াগনষ্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনষ্টিক সেন্টার, কালীগঞ্জ সেন্ট্রাল হাসাপাতালের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা নিবন্ধিত ডাক্তার, নার্স ও ল্যাব টেকনিশিয়ান দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করি। সরকারের নিয়ম মেনে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। কিন্তু যথাসময়ে পরিবেশ, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিক ছাড়পত্র, টিন, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ও ডিজি হেলথ লাইসেন্স পেতে বিড়ম্বনায় পড়তে হয়। একজন চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীকে সুস্থ্য করে তোলার। তারপরও কোন কারণে রোগী মারা গেলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু বলে আমাদের দায়ী করা হয়। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে নতুন লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য আমরা যাথযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্র্ষণ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT