1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড। রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি। কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়ায় নিসচা’র রোড ক্যাম্পেইন। সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ” কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ। রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ। মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম। কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ।

কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ রিপোর্টার।

গাজীপুর কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় এ অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অগ্নিসংযোগ করায় তার মা অভিযোগ করেন। পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তাকে আটক করে আদালতে হাজির করা হয়।

কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ছিলেন কালীগঞ্জ থানার এএসআই মোঃ এমারত হোসেন। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT