1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ। মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম। কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ। তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু। কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন। কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান। প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম। কয়রায় ডেঙ্গু আক্রান্ত -৫। বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত।

রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার।

রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন আদর্শপাড়া এলাকা থেকে মো. রাফিউল ইসলাম রাফি (১৯) নামের এক মাদ্রাসা ছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী (আরপিএমপি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাফিউল ইসলাম রাফি মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামের মো. সোহেল রানা ও মোছা. রাবেয়া বেগম দম্পতির ছেলে। তিনি নিউ আদর্শপাড়া দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও ল্লিন্নাহ্ বোর্ডিংয়ের ছাত্র ছিলেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মাদরাসা প্রাঙ্গণ থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার ভাই মো. মুরাদ আহসান গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
তার শারীরিক বিবরণ:
• উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
• বর্ণ: শ্যামলা
• মুখমণ্ডল: লম্বা
যোগাযোগ: নিখোঁজ রাফিউল ইসলাম রাফি সন্ধান পেলে তার ভাই মো. মুরাদ আহসানের মোবাইল নম্বরে 01785211109 অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT