1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি। কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়ায় নিসচা’র রোড ক্যাম্পেইন। সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ” কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ। রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ। মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম। কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ। তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু।

তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আকবর হোসেন, তালা:

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া বাদামতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান মোড়ল (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু আরিয়ান মাছিয়াড়া বাদামতলা এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি মোঃ আছাদুল মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আরিয়ান। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো মাছিয়াড়া বাদামতলা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরিয়ানের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT