1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত


‎ পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

‎যশোরের কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (০১ সেপ্টেম্বর-২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, কাজী মেশকাতুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে কেশবপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন।
‎সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রাজশাহী জেলায় নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ছবিঃ
০১/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT