
সুজন কুমার তঞ্চঙ্গ্যা
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:।
রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে পল্টন ঘাট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিলাইছড়ি বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বারেক খাঁ, সহ-সভাপতি ও ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, সহ-প্রচার সম্পাদক রিনলম বম (পালম হেডম্যান), বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হায়দার, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, ফারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সমূল্য হেডম্যান, জাসাসের সভাপতি মো. জাকির হোসেন, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ফারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, ফারুয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী এম্যাসিং মার্মা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা এগিয়ে নিতে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।