1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড।

তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ আকবর হোসেন তালা থেকে।

 সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়সম অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার এই খুঁটির জোর বা ক্ষমতার উৎস কোথায়—তা নিয়ে স্থানীয়ভাবে তীব্র প্রশ্ন উঠেছে এবং তার কাছে লাল পাসপোর্ট থাকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন দালাল নির্ভর কার্যক্রম ও ঘুষ গ্রহণ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তথ্য সামনে এলেও বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করা হচ্ছে না। ফলে তার কথিত ‘ক্ষমতার উৎস’ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে তিনি বলেন তার নিজের ব্যক্তিগত ভারতের একটি লাল পাসপোর্ট রয়েছে।

নায়েব তারক চন্দ্র মন্ডলের ব্যক্তিগত বক্তব্য ও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পাশাপাশি কথিত ‘লাল পাসপোর্ট’ ও নাগরিকত্বের বিষয়টিও তদন্তের দাবি উঠেছে।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডল নিজেকে ভারতীয় ‘লাল পাসপোর্টধারী’ হিসেবে পরিচয় দিয়ে এবং ‘আমার কেউ কিছু করতে পারবে না’—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা ও তিনি আদৌ কোনো ভারতীয় পাসপোর্টের অধিকারী কি না, সে বিষয়ে সরকারি কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাদের হাতে রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এছাড়া তার পরিবারের সদস্যদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায় স্থানীয় সূত্রে। এ অবস্থায় একজন ব্যক্তি একই সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব/পাসপোর্ট ধারণ করে বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োজিত থাকতে পারেন কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়নি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং নাগরিকত্ব, পাসপোর্ট ও সরকারি চাকরির যোগ্যতা-সংক্রান্ত বিষয়গুলো সরকারি নথিপত্রের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন নাগরিকদের দাবি, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করা হোক।

এ বিষয়ে তালা উপজেলা ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন , আমি বিষয়টি শুনেছি এবং প্রত্যেকটি নিউজ দেখেছি এ বিষয়ে এসিল্যান্ডকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT