1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ আকবর হোসেন তালা থেকে।

সাতক্ষীরা তালা উপজেলার বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি (সাবেক) মহিলা কলেজে অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জামায়াতের সেক্রেটার  সহকারী অধ্যাপক ইদ্রিস আলী। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার , তালা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা সার সমিতির বি,সি,আই,সি সভাপতি ও পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী কেশব সাধু, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাধু, বি,সি,আই,সি বিশিষ্ট সার ব্যবসায়ী ও তালা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুফতি এইচএম এনামুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মির মিন্টন, তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক মিজানুর রহমানসহ ১২ ইউনিয়নের সার ডিলারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে তালা উপজেলার পুরাতন সার ডিলার এর পাশাপাশি নতুন করে  বারটি ইউনিয়নে ১২ জন সার  ডিলার নিয়োগ করা হবে। অনুষ্ঠানে সারস্বল্পতা নিয়ে ডিলাররা তাদের অভিপ্রায় ব্যক্ত করেন। তারা বলেন, প্রয়োজনে তুলনায় সার কম থাকায় কৃষকরা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না, অতি দ্রুত সার সংকট দূরীকরণের জন্য কৃষি অফিসার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ডিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT