1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট-২৬) দুপুরে কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইকতিয়ার-এর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কেশবপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নবাগত ইউএনও-এর সঙ্গে সাংবাদিকদের আন্তরিক মতবিনিময় হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “কেশবপুরের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কেশবপুরের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের সাংবাদিকরা কেশবপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইকতিয়ার, সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, সদস্য সচিব মনজুরুল ইসলাম ডাবলু, ফটোসাংবাদিক এম. এ. খালেক, যুগ্ম প্রশাসন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোসলেম উদ্দিন,, সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কেশবপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ছবিঃ।
৩১/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT