1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী এবং অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া শিক্ষক-কর্মচারীদের সম্মান জানানো এবং শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
রোববার (৩০ আগস্ট -২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সভাপতি মেহেরুন্নেসা মেরি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত মোট ১৯ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণ করা ৯ জন শিক্ষক-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি অবসর নেওয়া জীবিত ১০ জন শিক্ষক-কর্মচারীকেও আনুষ্ঠানিকভাবে বিদায় ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৪৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের সবাইকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী এ+ অর্জন করেছে। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ছবিঃ
৩০/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT