1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

ক্রীড়াঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলো যশোরের কেশবপুর উপজেলা। “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় অংশ নিয়ে কেশবপুর উপজেলার খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক শিরোপা ও পদক অর্জন করেছে। তাদের এই সাফল্যে কেশবপুরবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পুরো আয়োজনের সার্বিক পরিচালনা, তদারকি ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন। তাঁর আন্তরিকতা, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং দক্ষ নেতৃত্বে কেশবপুর উপজেলার খেলোয়াড়রা জেলা পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রোববার (১০ মে-২৬) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষনা দেওয়া হয়। জনাব সুজন সরকার, অতি জেলা প্রশাসক, যশোর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, যশোর ও জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রশাসক, জেলা পরিষদ, যশোর, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন প্রমূখ।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলটি পুরো জেলায় কেশবপুরের সুনাম ছড়িয়ে দেয়।
ব্যাডমিন্টন খেলায়ও কেশবপুরের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বালিকা এককে দিঘী অধিকারী চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বালিকা দ্বৈত বিভাগেও দিঘী অধিকারী ও স্বর্ণারী সাহা জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। একই সঙ্গে দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে দিঘী অধিকারী প্রথম স্থান লাভ করে কেশবপুরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।
অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ে সানজিদা প্রথম স্থান অর্জন করেন এবং দীর্ঘ লাফে মুক্তা মন্ডল প্রথম হয়ে কেশবপুরের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেন।
সাঁতার প্রতিযোগিতায়ও কেশবপুর উপজেলার প্রতিযোগীরা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চিৎ সাঁতার বালক বিভাগে মাহমুদ হাসান দ্বিতীয় স্থান এবং বুক সাঁতার বালিকা বিভাগে তাসনিম সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন।
মার্শাল আর্ট বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন। কারাতে বালিকা ৪৫ কেজি বিভাগে সাথী সেন তৃতীয় স্থান লাভ করেন। তায়কোয়ানডোতে বালিকা +৪৫ কেজি বিভাগে মুন্নী দত্ত দ্বিতীয়, বালিকা -৪৫ কেজি বিভাগে সুরাইয়া ইয়াসমিন দ্বিতীয়, বালক +৪৫ কেজি বিভাগে মোঃ সোহানুর রহমান দ্বিতীয় এবং বালক -৪৫ কেজি বিভাগে রাতুল দাস প্রথম স্থান অর্জন করেন।
এই সফল আয়োজন বাস্তবায়নে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। খেলোয়াড়দের উৎসাহ প্রদান থেকে শুরু করে প্রতিযোগিতার সুন্দর পরিবেশ নিশ্চিত করতেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়াও প্রদান কোস হিসেবে দায়িত্ব পালন করেন কেশবপুর থানা প্রেসক্লাবের সচিব মনজুরুল ইসলাম ডাবলু। কেশবপুর উপজেলার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য এবং স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বরা খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুরবাসী। একইসঙ্গে কেশবপুর থানা প্রেসক্লাব-এর পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, কেশবপুরের এই অর্জন আগামী দিনে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও কেশবপুর উপজেলার খেলোয়াড়রা আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
ছবিঃ
১০/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT