1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ জুলমাত আলী। একই সাথে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, মাদ্রাসাটির সুষ্ঠু, আধুনিক ও গতিশীল পরিচালনার স্বার্থে এই নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমাকে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কেশবপুরের সর্বস্তরের পেশাজীবী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে নানাভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন। সকলের কাছে দোয়া চাই, যেন আমি এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”
রোববার (১০ মে-২৬) সকাল ১০টায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে নিয়ে কেশবপুর আলিয়া মাদ্রাসায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যান মাদ্রাসার প্রিন্সিপাল ফশিয়ার রহমান। এ সময় নবনিযুক্ত সভাপতি মোঃ জুলমাত আলী, বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ জুলমাত আলী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভেদ বা বিশৃঙ্খলা চলবে না। সবাইকে মিলেমিশে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা এবং মাদ্রাসার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন।”
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রিন্সিপাল ফশিয়ার রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে নবগঠিত কমিটির প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ছবিঃ
১০/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT