1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

“সভাপতি আব্দুস শহীদ ও সম্পাদক মোস্তাফিজুর রহমান” কেশবপুরে অবঃ বেঃ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সদস্য সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সদস্য সম্মেলন-২০২৬ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে। সমিতি ২০১৮ সাল থেকে শুরু করে ২০২৬ সালে পদার্পন করেছে।
শণিবার (০৯ মে-২৬) সকাল ১১ টায় সমিতির সভাপতি বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুস শহীদ স্বাগত বক্তব্য এবং সমিতির সাধারণ সম্পাদক কেশবপুর পাইলট স্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাঃ মোস্তাফিজুর রহমান বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোজ কান্তি হালদার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম,বি,বি,এস ডাক্তার এম শাহীন সাজ্জাদ হোসেন ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন, মূলগ্রাম বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, বায়সা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ কুমার বসু, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল বারী, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শেখ আব্দুল মজিদ, মূলগ্রাম বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল, ভাণ্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রনব দাস প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কনক দে, সদস্য ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সন্তোষ কুমার কুণ্ডু, সদস্য ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাঃ আব্দুল মজিদ, সদস্য অরুণ কুমার চক্রবর্তী ও সদস্য মোঃ মোজাম্মেল হক, সদস্য ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গোবিন্দ কুমার বসু ও সদস্য মোঃ লিয়াকত হোসেন সিদ্দিকী, সদস্য ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার নন্দী, সদস্য ও নাগরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মহিতোষ কুমার দাস, সদস্য ও বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আব্দুল গফুরসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মিডিয়া কর্মী হিসেবে উপস্থিত ছিলেন, আ.শ.ম এহসানুল হোসেন তাইফুর, আব্দুস সালাম ও পরেশ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত হোসেন সিদ্দিকী এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অরুন কুমার চক্রবর্তী। যারা মৃত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে শেষে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুস শহীদকে পূণরায় সভাপতি এবং কেশবপুর পাইলট স্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাঃ মোস্তাফিজুর রহমানকে পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষনা দেওয়া হয়। এরপরে হয় প্রীতিভোজের আয়োজন। অনুষ্ঠানটি ৪০ জন অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে যেন মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
০৯/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT