1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গার স্থান নির্ধারণ  করা হয়েছে। শনিবার ( ৯ মে )  উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিদের নিয়ে এই সমাধান করা হয় । এতে উত্তরদিকে গ্যালারির পাশে মিলন  ও কিরণ চাকমার  জায়গায় নির্মানের বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম ফকির, হেডম্যান রমাকান্ত  আমু, কনট্রাক্টর উক্যচিং মার্মা ও পলিক চাকমা, জায়গার মালিক শিক্ষক কিরণ চাকমা, মিলন চাকমা, শান্তি রায় চাকমা ( রায় বাবু), ধনমুনি চাকমা,সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, কল্পরঞ্জন কার্বারী, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা,বিদ্যাসাগর চাকমা, খেলোয়াড় পলাশ চাকমা,সুজয় চাকমা, ভাগ্যধন চাকমা, এবং অন্যান্য খেলোয়াড়সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি।

 দশের সুবিধার্থে নিজস্ব ভূমি দেওয়ার জন্য শিক্ষক-কিরণ চাকমা ও তার ছোট ভাই  মিলন চাকমা এবং তাদের পরিবারের প্রতি উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি ও উপস্থিতি  সবার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়। জানা গেছে, গত ছয় মে মাঠের দক্ষিণ পার্শ্বে গোল বারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করায় খেলোয়াড় ও জনমনে অসন্তোষ প্রকাশসহ  নানা সমস্যার কথা সংবাদ সম্মেলনে  উঠে আসলে তাৎক্ষণিক কাজ স্থগিত করে দেয়  নির্মাণ কর্তৃপক্ষ।  আজ  সে সমস্যা সমাধান হয়ে এখন সবাই খুশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT