1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে সম্মানিত করলেন এম এ হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কয়রা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দিয়ে সম্মানিত করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান। 

৭মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য  এম এ হাসান বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য কাজ করতে। এ জন্য যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তিনি এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, যুবদল নেতা আকবর হোসেন, আসাদুল হক, আনারুল হক ডাবলু, আওছাফুর রহমান,  লিটন মন্ডল, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা আম্মার হোসেন, জিয়াউর রহমান, প্রজন্মদল কয়রা উপজেলা আহবায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা, বিজয়ী দলের উপজেলা কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের  সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাস, ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক প্রমুখ। 

উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৮/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT