1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া তাহমিদ হোসেন সিয়াম নামের এক স্কুল ছাত্রের।

  
পরিবার সুত্রে জানা যায়,  মোঃ তাহমিদ হোসেন সিয়ামের (১৬) বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে। তার পিতার নাম মোল্লা আসাদুর রহমান। সিয়াম দুই ভাই বোনের মধ্যে বড়। সে লেখাপড়ায় ভালো না হওয়ায় তার খালুবাড়ী উত্তর বেদকাশীর দিঘীরপাড় এলাকায় ঢালী আজমারুল ইসলামের বাড়িতে থেকে স্থানীয় বেদকাশী কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে পড়া-লেখা করতো। ৩০ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় সিয়াম। এরপর সে বাড়ীতে ফিরে আসেনি। সন্ধ্যার পরও ফিরে না আসায় তার খালুর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ী, বন্ধুদের সম্ভাব্য অবস্থানসহ নানা জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর খালা নিলুফা ইয়াসমিন বলেন, “প্রথমে ভেবেছিলাম হয়তো পরিচিত কোথাও গেছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। প্রথমে মনে করেছিলাম লেখাপড়ায় চাপ সৃষ্টি হওয়ায় হয়তো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়ীতে গেছে। এর আগেও একবার কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যাওয়ার ৩দিন পর ফিরে আসে। এবারো পূর্বের ঘটনার পূণরাবৃত্তি ভেবে প্রথমে তেমন খোঁজ খবর করা হয়নি। কিন্তু ৪/৫ দিন অতিবাহিত হওয়ার পরও বাড়ীতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য না পেয়ে গত ৬মে থানায় জিডি করতে বাধ্য হয়েছি। জিডি নং- ২৬৬/২৬। জিডিতে উল্লেখ করা হয়েছে, সিয়ামের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি এবং স্বাস্থ্য ভালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কলাপাতা রঙের টি-শার্ট।

কয়রা থানার তদন্ত কর্মকর্তা এসআই তনয় কুমার বলেন, “নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এক সপ্তাহেও সিয়ামের কোনো খোঁজ না মেলায় স্থানীয়ভাবে এলাকাতেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। প্রায় এক সপ্তাহ পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায়
 সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচার চালাচ্ছেন স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজ তাহমিদ হোসেন সিয়ামের সন্ধান পেলে দ্রুত কয়রা থানা অথবা তার খালা নিলুফা ইয়াসমিনের মোবাইল নম্বর – ০১৯১৯-৮৭৯৯২২ এবং তার খালু স্থানীয় এনজিও নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনে কর্মরত। তার ব্যক্তিগত মোবাইল নম্বর- ০১৯১১-০৬৮৮৯২ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০৭/০৫/২৬ ইং ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT