1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার আব্দুল করিম, কয়রার সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য  প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন প্রমুখ।

 মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রার ভূমি অফিস  ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন। এ ছাড়া জেলা প্রশাসক মিস হুরে জান্নাত পানিতে ডুবে মারা যাওয়া ২ জনের পরিবারের মাঝে চেক বিতরণের পাশাপাশি মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে ফুড প্যাক  বিতরণ করেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ৩০/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT