1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি।

এসি ল্যান্ডের হস্তক্ষেপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনার কারণে তালাবদ্ধ স্কুলের তালা খোলা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যানোরাগী মহলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত বিদ্যালয় এর শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী লিখিত অভিযোগ প্রশাসনের কাছে হস্তান্তর করেন, যেখানে বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই তৎপরতার ফলে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। সূত্র আরো জানায়, দপ্তরিকে দিয়ে ক্লাস নেওয়ানো হয় এমন অভিযোগের সত্যতা মিলেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, শিক্ষক সালাম প্রভাবশালী হওয়ায় স্কুলে না এসেও জোর করে হাজিরা খাতায় সই করে। মূলত উক্ত শিক্ষকের কারণেই এই অচল অবস্থা সৃষ্টি হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT