1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় জলবায়ু পরিবর্তন প্ররােচিত, আভ্যন্তরীন অভিবাসন ও স্থানচ্যুতি জনগােষ্ঠির জন্য সামাজিক সুরক্ষা অন্তর্ভূক্তি বৃদ্ধিকরণে এক এ্যাডভােকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

২৮ এপ্রিল, মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত 
হয়। কারিতাস বাংলাদেশের খুলনা অঞ্চলের অধীনে ডিআরআর ও সিসিএ প্রকল্পের কারিতাস কয়রার সার্বিক সহযােগীতায় এবং জার্মান ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ অ্যডভােকেসি ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

কয়রা উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ  শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান ও  খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান। 

কারিতাসের উপজেলা ম্যানেজার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান,  কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা পানি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক

শেখ মনিরুজ্জামান মনু, কয়রা ইউনিয়নের জামায়াতের আমির গাজী মিজানুর রহমান, স্থানীয় অধিবাসী মোল্লা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৮/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT