1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক।

ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দিল্লির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই দীনেশ ত্রিবেদী ঢাকা মিশনের দায়িত্ব গ্রহণ করবেন। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন ত্রিবেদী।

অন্যদিকে প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যোগ দিতে যাচ্ছেন। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি কংগ্রেসের সদস্যও ছিলেন। তবে ২০২১ সালে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

দীনেশ ত্রিবেদীর ঢাকার নতুন হাই কমিশনার হওয়ার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের পর পুনর্গঠনের চেষ্টা চলছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তী নেতৃত্বের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে ত্রিবেদীর মতো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় দায়িত্ব দিয়ে পাঠানো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দুই সপ্তাহ আগেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হয়ে ঢাকায় আসতে পারেন। এবার নরেন্দ্র মোদির সরকার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT