1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা )২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় তমুল প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে উপজেলা চ্যাম্পিয়ন বালক দল হিসাবে ৬৩ নং হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল হিসাবে ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃতিত্ব অর্জন করে। রানার্স আপ বালক দল হিসাবে প্রতিদ্বন্দিতা করে ৭৩নং দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল ৩৬ নং আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সোলায়মান কবীর, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সহকারীশিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। উল্লেখ্য যে,উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল দুটি মুন্সিগঞ্জ ইউনিয়নের।

ছবি- শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি এমপি গাজী নজরুল ইসলাম।

রনজিৎ বর্মন
তাং-২৬.৪.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT