1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

আসুন দলবল নির্বিশেষে মাদকের বিরুদ্ধে কাজ করি:: শামীম তালুকদার এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি: 

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘মাদক নিয়ে সেমিনার বা অনুষ্ঠান করে তেমন কোন লাভ হবে না। আগামী ‘প্রজন্ম’কে সুন্দর করতে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসনকে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে হবে। ‘আসুন দলবল নির্বিশেষে, মাদকের বিরুদ্ধে সকলেই কাজ করি। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হবে। তার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি গ্রামগঞ্জে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তাহলেই পরবর্তী প্রজন্ম সুস্থ্য সুন্দর ও নিরাপদ হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সরিষাবাড়ী থানার (ওসি) মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ দেবাশীর্ষ রাজবংশীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদক বিরোধী র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT