1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুরে দলিত ও প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

কেশবপুর (যশোর):প্রতিনিধি

এফসিডিও (FCDO)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় কেশবপুর নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ)-এর আয়োজনে দলিত ও প্রান্তিক নারীদের অধিকার আদায়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক বিশেষ ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল ২০২৬ তারিখে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা দাস পাড়াস্থ উজ্জ্বল দাসের বাড়িতে আয়োজিত এই ইভেন্টের মূল স্লোগান ছিল— “বৈষম্যহীন সমাজ গড়ি, দলিত ও প্রান্তিক নারীর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”।
সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়েভের সমন্বয়কারী নাজমা সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও পিএফজি অ্যাম্বাসেডর মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির জাকির হোসেন।
বক্তারা বলেন, দলিত ও প্রান্তিক নারীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। ধর্মীয় ও জাতিগত নেতৃবৃন্দকে এ বিষয়ে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ দলিত পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি সদস্য উজ্জ্বল দাস এবং দলিত নেতা সুজন দাশ। তারা দলিত সম্প্রদায়ের নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবীণ সাংবাদিক পরেশ দেবনাথ-এর উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অনিল দাস, নয়ন দাস, খোকন দাস, জবা দাস, সুজিত দাস, রীনা দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলিত সম্প্রদায়ের নারী সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: মনসুর আলী, সমন্বয়কারী, পিএফজি। ইভেন্ট শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কেশবপুর উপজেলায় দলিত ও প্রান্তিক নারীদের জন্য একটি বৈষম্যহীন এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT