1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-গতকাল সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা (সুজন) কে অসুস্থ অবস্থায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে রবিবার  (১৯ এপ্রিল)  দুপুরে এই অভিভাবকে দেখতে ছুটে যান ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। তখন তিনি তার সঙ্গে কথা বলেন এবং সুবিধা – অসুবিধার  কথা জানেন এবং  একইভাবে দেখতে যান বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকেও। এছাড়াও হাসপাতালে ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির খবর পেয়ে তিনিও অসুস্থ অবস্থায় চেয়ারম্যানের খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কনিষ্ক চাকমা ও ডা. আব্রার হামীম জানান, গতকাল চেয়ারম্যানকে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করি। রোগীর  হার্টের সমস্যা রয়েছে। চিকিৎসা চলমান রয়েছে।এছাড়াও রবীন্দ্রলাল চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে পারেন। নিজের বয়স ৭৮ বছর হয়েছে বলেও হিসাব দেন। তিনি প্রায় ১২ বছর আগেও তার স্ত্রীকে হারিয়েছেন বলেও তিনি  স্ত্রীর কথা স্বরণ করেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

তার একমাত্র ছেলে অতীশ দীপংকর চাকমা জানান, যথাসময়ে ডাক্তার, নার্স ও কর্মচারীরা দেখতে আসেন।  চিকিৎসার কোন ঘাটতি নেই বলেও জানান। তবে একটাই সমস্যা এক্সরে, আলট্রা, ইন্ডোজকপি মতো বড়ধরনের  পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই এই হাসপাতালে । এসময় আরও উপস্থিত ছিলেন  হেডম্যান সমূল্য, তঞ্চঙ্গ্যা,যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু),কল্পরঞ্জন কার্বারীর,নুনুসহ বিএনপির নেতৃবৃন্দ ও আত্বীয় বর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT