1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৩ তম‌ মাসিক সাহিত্য সভা ও অসুস্থ্য ব্যক্তিদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল/আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল-২৬) সকাল সাড়ে দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৩তম‌ মাসিক সাহিত্য সভা ও গুরুতর অসুস্থ সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আমির হোসেন মিলন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা শ্রী তারাপদ দাস,সিনিয়র সদস্য কবি হোসেন আলী সহ সকল অসুস্থ কবি সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল/আশীর্বাদ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি,কবি ও বাচিক শিল্পী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তির্যক যশোরের প্রতিষ্ঠাতা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আহম্মদ আলী সাহিত্য পরিষদ, চৌগাছার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক হাসান মাহমুদ, কবি ও গীতিকার শরীফুল আলম, কবি বকুল হক, কবি রবিউল হাসান, সাংগঠনিক ও সার্বিক বিষয়ে আলোচনা করেন সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার রশিদ শিমুল । দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একেএম শহীদুল্লাহ।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সর্বকবি মোঃ মুজিবুর রহমান, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস,এম এন এস তূর্কী, অরুণ বর্মন, এম এ কাশেম অমিও, এএফএম মোমিন যশোরী, সাহিত্য সমাহার, চৌগাছা যশোরের প্রতিষ্ঠাতা, প্রধান পৃষ্ঠপোষক ও অর্থ সম্পাদক আবু রাসেল, আব্দুর রশিদ খোকন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদাউস, নাজমুল কবির, সরোয়ার হোসেন প্রমূখ
ছবিঃ
১৭/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT