1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কয়রায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
 কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে  বাঙ্গালীর প্রানের ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ইলিশ আর পান্তাভাত খাওয়ার মধ্য দিয়ে নববর্ষের অনুষ্ঠান মালা শুরু হয়। এর পর পরিষদ মাঠে নানান অনুষ্ঠান মালার উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য (খুলনা -৬) মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, আনসার ভিডিপি অফিসার আমিনা,
সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন প্রমুখ।

 এবারের কয়রায় নববর্ষের শোভাযাত্রাটি মানুষের মন কেড়ে নেয়। উপজেলা প্রশাসন ও মদিনাবাদ যুব সংঘের নান্দনিক আয়োজনে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এ উপলক্ষে  উপজেলা পরিষদ মাঠে গ্রামীন মেলার আয়োজন করা হয়। এ ছাড়া ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, কাচিটানা, হাড়িভাঙ্গা, গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৪/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT